ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি

মেক্সিকোর ওপর অতিরিক্ত ৫% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

পানিবণ্টন চুক্তি লঙ্ঘনের অভিযোগে মেক্সিকোর ওপর অতিরিক্ত ৫ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার
  • আপলোড সময় : ৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৯ সময়
  • আপডেট সময় : ৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৯ সময়
মেক্সিকোর ওপর অতিরিক্ত ৫% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের ছবি : সংগৃহীত

পানিবণ্টন চুক্তি লঙ্ঘনের অভিযোগে মেক্সিকোর ওপর অতিরিক্ত ৫ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানায়।  


চুক্তি অনুযায়ী, মেক্সিকো প্রতি পাঁচ বছরে রিও গ্র্যান্ডে নদী থেকে যুক্তরাষ্ট্রকে ১ দশমিক ৭ মিলিয়ন একর-ফুট পানি সরবরাহ করবে। সোমবার (৮ ডিসেম্বর) ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র চায় ৩১ ডিসেম্বরের আগেই ২ লাখ একর ফুট পানি ছেড়ে দিক মেক্সিকো। পাশাপাশি চুক্তি অনুযায়ী বাকি পানিও পর পরই ছাড়তে হবে। 


তবে, এ বিষয়ে এখনো সাড়া দেয়নি মেক্সিকো। সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে মার্কিন কৃষকদের প্রতি অন্যায্যতার কথাও তুলে ধরেন তিনি। এর আগে, এই সপ্তাহেই মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম এর সাথে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট।


টেক্সাসে ফসল ও পশুপালনের জন্য পানির অভাবে ব্যাপক ক্ষতি হচ্ছে বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। 'বর্তমানে মেক্সিকো কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না, যা আমাদের কৃষকদের জন্য খুবই অন্যায়,' তিনি বলেন।


মেক্সিকোর সেক্রেটারি অব ইকোনোমির মুখপাত্র এই বিষয়ে মন্তব্য করেননি। গত এপ্রিলে, যুক্তরাষ্ট্রের কৃষি সচিব ব্রুক রোলিনস জানান, মেক্সিকো টেক্সাসে পানি সরবরাহ বৃদ্ধি করতে সম্মত হয়েছে। মেক্সিকো দাবি করেছে, দেশটি দুর্যোগকালীন খরার মুখোমুখি, যার ফলে পানির সরবরাহ সীমিত হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস